Featured
- Get link
- X
- Other Apps
মন চাহে যে ধরা দিতে....
#মন_চাহে_যে_ধরা_দিতে
#মাহবুবা
#পর্ব_১৬
সকালে নিশির আর সান্দ্রতার হাত দেখার কথা স্মরণে নেই। ওদের ঘুম থেকে উঠতেই আজ অনেক দেরি হয়ে গেছে। সবাই তাড়াহুড়ো করে তৈরি হচ্ছে। এত তাড়াহুড়োর মধ্যে সান্দ্রতার হাতের মেহেদী দেখার কথা সে বেমালুম ভুলে গেছে। দুপুর দু’টার দিকে ওরা মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। সাদিকদের বাড়ি থেকে মেয়ের বাড়ি বেশি দূরে না। অটো দিয়ে গেলে ২০-২৫ মিনিট এর মতো লাগবে। সান্দ্রতা শুনেছে সোহান এর কাছ থেকে।
ঘুম থেকে ওঠার পর থেকে সান্দ্রতা নুহাশের সামনে যায়নি। এই লোকের সামনে পড়া মানেই বিপদ। একটা না একটা কেলেঙ্কারি ঘটবেই ঘটবে। তাই সে শপথ করেছে, নুহাশের সামনে আর যাবে না।
নাস্তা-টাস্তা কোনোমতে সেরেই ওরা সাজগোজ শুরু করে দিয়েছে। শারমিন বারবার ওদের তাড়া দিচ্ছেন। যদিও এখনও অনেক সময় বাকি আছে। শওকত সাহেব এখনও তৈরি হননি। এই নিয়ে শারমিন হইচই করে বাড়ি মাথায় তুলে ফেলেছেন। সাদিক এদের চিল্লাচিল্লিতে অত্যন্ত বিরক্ত। কানে আঙ্গুল দিয়ে সে পায়চারি করে বেরাচ্ছে। সব মিলিয়ে এক জগা খিচুড়ি অবস্থা!
সোহান সাদিকের পায়চারি করা থামিয়ে দিয়ে বলল,
“তুই এমন হাঁটাহাঁটি করতাছোস কেন? জামাই মানুষ চুপচাপ বইসা থাকব! তুই এমন দৌড়াদৌড়ি লাগায় দিছোস কেন?”
“কোন জায়গায় লিখা আছে জামাই মানুষের বইসা থাকা লাগবে?”
“জানতে চাস কই লিখা আছে?”
“হ।”
“নানীইইইই!”
সোহানের মুখ চেপে ধরল সাদিক। সালেহা এখন প্যাঁচাল শুরু করলে তা আজ রাতেও শেষ হবে না। সে এখন নানীর অতীত যুগের বর্ণনা শুনে মাথা খারাপ করতে চায় না।
সাদিক ওর মুখ চেপে ধরে রেখেই বলল,
“তুই আমার ভাই, নাকি শত্রু?”
সোহান ওর মুখ থেকে সাদিকের হাত সরিয়ে দিল।
“তুই আমার শত্রুই! ভাই হইলে আমারে রাইখা বিয়া তুই করতে পারতি না!”
“তুই এক কথা কয়বার বলবি ভাই? আমার ভুল হইছে বিয়া করা। আমি মাফ চাই তোর কাছে। আমারে ক্ষমা কর তুই!” — হাত জোড় করে বলল সাদিক।
সোহান কিছু একটা ভেবে বলল,
“আচ্ছা যা! মাফ করলাম!”
সাদিক আবারও পায়চারি করতে লাগল। সোহান ভ্রু কুঁচকে বলল,
“তুই তোর এই হাঁটাহাঁটি বাদ দিবি?”
“ভাই, আমার টেনশন লাগে।”
“কীসের টেনশন?”
“এই প্রথম বিয়া করতাছি! টেনশন লাগবো না? এর আগে তো কোনোদিন করি নাই।”
“রং-য়ের কথা কইস না! এর আগে কোনোদিন করি নাই মানে কি? তুই কি বলদ নাকি? তুই জামাই, তুই থাকবি আলাদাই ভাবে। তা না তুই আরো বেইক্কা যাইতাসোস!”
সাদিক নখ কামড়াতে লাগল। সোহান তা দেখে ওর দিকে গালি ছুঁড়ে দিয়ে চলে যেতে লাগল।
সাদিক ওর হাত পেঁচিয়ে ধরল।
“ভাই ভাই, এমন করিস না ভাই! আমার ভয় লাগে!”
“তুই কি কচি খোকা নাকি? যে তোর ভয় লাগে? ২৭ বছরের দাঁমড়ার নাকি ভয় লাগে! এই তুই সর তো, সর!”
সাদিকের হাত ছাড়িয়ে দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল সোহান। সাদিক অসহায় মুখে নুহাশদের কাছে যাওয়ার জন্য পা বাড়াল।
“এই তোর এই অবস্থা কেন?” — সাদিককে দেখে বলল আহির।
সাদিক কাঁদো কাঁদো গলায় বলল,
“ভাই, আমাকে সাহস দে!”
“কীসের সাহস?”
“আমার কেন জানি ভয় ভয় লাগতাছে। কিছুই বুঝতাছি না। আমি কিভাবে কি করমু?”
রাফসান ওকে নিজের দিকে ফিরিয়ে বলল,
“তুই কি বাসরের চিন্তা করতাছোস?”
“ধুরো বেডা! বিয়াই করতে পারলাম না! তুই আছোস বাসর নিয়া!”
“তাহলে কি নিয়া এত চিন্তা তোর?”
সাদিক বিছানায় বসে পড়ল। আবার কি মনে করে উঠে দাঁড়াল।
“ভাই বিয়া কেমনে করমু?”
আহির অবাক হয়ে বলল,
“বিয়া কিভাবে করবি মানে?”
নুহাশ পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে বলল,
“জাস্ট কবুল বলবি তিনবার, শেষ! এত প্যারা নিচ্ছিস কেন?”
“খালি কবুল বললেই হইব?”
“হ্যাঁ তো? আর কি বলতে চাস?”
“ভাই আমার তো শরম লাগে!”
রাফসান ওর কথা শুনে হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগল। আহির বিরক্ত হয়ে বলল,
“তুই কি বোকা নাকি সাদিক? তুই ছেলেমানুষ, তুই শরম পাবি কেন?”
নুহাশ সাদিকের কাঁধে হাত রেখে বলল,
“চিল সাদ! আমরা আছি তো। এত ভয় পাচ্ছিস কেন?”
সাদিক কিছু না বলে আবারও পায়চারি করা শুরু করল। নুহাশ ঠোঁট টিপে হাসতে লাগল। বাকিরা বিরক্ত হয়ে নিজের কাজ করতে লাগল।
✿
নিজের ওপর চরম বিরক্ত সান্দ্রতা। এই পর্যন্ত তিনবার আইলাইনার দিয়ে মুঝে ফেলেছে সে। কোনোবারই ওর মন মতো হচ্ছে না। আইলাইনার মুছতে মুছতে ওর চোখের চারপাশ কালো হয়ে গেছে। এত বার ঘষাঘষির কারণে জ্বলছেও জায়গাটা। যখন হাতে সময় কম থাকে তখনই ওর সবকিছু বিগড়ে যায়। রেগে হাতে থাকা আইলাইনারটা বিছানায় ছুড়ে মারল সে।
“আমার মাথাটাই গরম হয়ে গেছে নব! আমি যাবই না!”
“তুই এমন হাইপার হয়ে যাচ্ছিস কেন সান্দ্র? মাথাটা ঠান্ডা কর। একটু কুল হয়ে নে। তারপর আবার দে।”
সান্দ্রতা ফস করে শ্বাস ফেলে লিপস্টিক হাতে নিল। আর সে আইলাইনার দিবে না। যথেষ্ট হয়েছে!
নিশি ওর জামাটা ঠিকঠাক করে নিয়ে বলল,
“নব, সান্দু! দেখ তো, আমাকে কেমন লাগছে?”
“পুরা পাগলের আধা পাগলী বউয়ের মতো লাগছে।” — চুল আঁচড়াতে আঁচড়াতে বলল নবনী।
নিশি কাঁদো কাঁদো চেহারা নিয়ে বলল,
“নব, কাজটা ঠিক করলি না তুই! মনে থাকবে আমার!”
নবনী ঠোঁট বাঁকালো। নিশি ওর কাছে পাত্তা না পেয়ে সান্দ্রতার কাছে এসে বলল,
“সান্দু, তুই বল। কেমন লাগছে আমাকে?”
“অবশ্যই সুন্দর লাগছে। এটা আবার জিজ্ঞেস করা লাগে? আয় তোর কপালে ইয়া বড় একটা টিপ দিয়ে দি। যাতে কারো নজর না লাগে।”
নিশি ছিটকে দূরে সরে গেল।
“দোস্ত, তুই ও!”
সান্দ্রতা হেসে দিল।
“মজা করেছি নিশু।”
নিশি সান্দ্রতার গলা জড়িয়ে ধরে বলল,
“তোকে দেখে তো আমিই ফিদা হয়ে যাচ্ছি, সান্দু! ছেলেরা তো আজ তোকে দেখে জ্ঞান হারাবে! দেখিস, ছেলেদের নিজের রুপে অজ্ঞান করার অপরাধে পুলিশ যাতে আবার তোকে ধরে না নিয়ে যায়।”
“অনেক বাজে কথা বলিস তুই!”
“ওমা! বাজে কথা কি বললাম? এই নব? আমি কি কিছু ভুল বলেছি?”
“একদমই না। এই প্রথম তুই একটা ঠিক কথা বলেছিস। তোর এই কথাটাকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি।”
মুখ ভোঁতা করে তাকিয়ে থাকল নিশি। সান্দ্রতা হেসে উঠে দাঁড়াল।
“তোদের শেষ না?”
“হ্যা, আমার তো অনেক আগেই শেষ!” — বিছানায় পা উঠিয়ে বসল নিশি।
নবনী চিরুনিটা ব্যাগে ঢুকিয়ে বলল,
“আমার
- Get link
- X
- Other Apps
Popular Posts
🧘♀️ ডিজিটাল যুগে মানসিক শান্তি বজায় রাখার ৫টি উপায়....
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment